কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ বিভাগের (ডিবি) ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে ২ জন এসআই, ৩ জন এএসআই ও ২ জন কনস্টেবল।
টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরের ভাইকে আটকের পর জিম্মি করে ১৭ লাখ টাকা আদায়ের ঘটনায় সেনা বাহিনীর হাতে ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন এ আদেশ দেন।